বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে ২২ শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম  (ভিজিট : ৩৮)
গাজীপুরের কালীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য ৫৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জামালপুর কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম ফজলুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম।
কলেজের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক নাজমুন নাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীনসহ অনেকে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন মো. সামসুল আলমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য ৫৮০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]