মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


রাতভর বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পিএম  (ভিজিট : ২১)
টানা রাতভর বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি জমেছে হাঁটুসমান, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্তও বৃষ্টি থামেনি, ফলে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। নগরীর মুরাদপুর, চকবাজার, জিইসি মোড়, প্রবর্তক মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে জমে গেছে পানি।

অফিসে যাওয়ার পথে ভোগান্তির শিকার হাসিবুল ইসলাম বলেন, রাতভর বৃষ্টির কারণে সকালে বাসা থেকে বের হয়েই দুর্ভোগে পড়তে হয়েছে। তার মতে, বৃষ্টি এলেই একই চিত্র দেখা যায় প্রতিবার, অথচ স্থায়ী কোনো সমাধান চোখে পড়ে না। বৃষ্টি নামলেই কেবল প্রশাসনের তোড়জোড় শুরু হয়, তারপর আবার সব থেমে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত হিসাব অনুযায়ী) চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯ মিলিমিটার, যার মধ্যে শুধু সকাল ৬টা থেকে ৯টা—এই তিন ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে ১০৯ মিলিমিটার।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবেই মূলত এই বৃষ্টিপাত হচ্ছে। তিনি জানান, আগামী কয়েকদিন এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে—কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো ভারী বর্ষণ হতে পারে বিরতি দিয়ে দিয়ে। পুরো আগস্ট মাসজুড়েই রোদ-বৃষ্টির এই মিশ্র আবহাওয়া চলবে বলে জানান তিনি। তবে সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলেও জানানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]