শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম  (ভিজিট : ১৪)
সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ শুক্রবার (৭ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১১-১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]