মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের প্রাণহানি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম  (ভিজিট : ৮)
শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়ায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। 

সোমবারের এই কম্পন অনুভূত হয় ভেনেজুয়েলার সীমান্তেও। কলম্বিয়ায় এই ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি জানিয়েছেন, কিবদোসহ অন্যান্য এলাকায় অনেকেই আহত হয়েছে। একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

এই ভূমিকম্পে আরো কী ক্ষতি হয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সেই সঙ্গেই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
জুন মাসেই শক্তিশালী জোড়া ভূমিকম্প হয়েছিল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। দুটি কম্পনের মাত্রা ছিল ৭-এর বেশি।

ওই ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এর জেরে বিধ্বস্ত হয় ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস। এর রেশ কাটার আগেই ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। 

আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪।

ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।
মেয়র মাউরিসিও সালাজার জানিয়েছেন, কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের এই ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই পেরেইরা শহরের বাসিন্দা ছিল।

পরিস্থিতিকে ‘অত্যন্ত সংকটজনক’ বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গেই বহু বাড়ি ধসে পড়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে অনেকেই।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকোর সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস। তবে ইউরোপিয়ান মিডিটেরানিয়ান সেসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। যদিও কলম্বিয়ার জিওলজিক্যাল সংস্থা জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল ৬.৭ এবং এর গভীরতা ছিল ৮২ কিলোমিটার গভীরে।

এই কম্পন অনুভূত হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটা ছাড়াও আন্তিওকিয়া, কুন্দিনামার্কা, মেটা ও অন্যান্য এলাকায় বলে জানা গেছে। কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে জোর ঝাঁকুনি অনুভূত হয় বলেও জানিয়েছে বাসিন্দারা।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, কলম্বিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে এই কম্পন অনুভূত হয়েছে ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]