সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭, আহত ৩০
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম  (ভিজিট : ১৪)
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোচায় হুথিদের হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সামরিক সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।

এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। ইয়েমেনের সামরিক বাহিনী সোমবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 
তাদের দাবি, হুথিদের হামলায় বন্দরনগরীর বেসামরিক অবকাঠামো ও সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, হুথিদের হামলায় অংশ নেওয়া ১১টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

হুথি-সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দাবি করেন, এসব হামলার লক্ষ্য ছিল সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম। ইয়েমেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে, হুথিদের হামলায় মোচা শহরের আবাসিক এলাকাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]