বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল মুদি দোকানির
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিট : ১২)
চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেছে নেজাম উদ্দিন (৪৫) নামে এক মুদি দোকানির।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে বোয়াখালী থানাধীন শাকপুরার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নেজাম উদ্দিন ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি লালার হাট এলাকায় মুদি দোকান করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নেজামের সঙ্গে তার ছোট ভাই মো. সুমনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন ইট দিয়ে মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে পড়েন। তখন সেখান থেকে সুমন পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন নেজামকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম নামের এক ব্যক্তিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]