মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, আটক ১
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিট : ১৭)
জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, গাঁজা ও নেশাজাতীয় সিরাপ  প্রভৃতি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় মো. আল আমিন বিশ্বাস (৩১) নামের একব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, মাদরা, ভোমরা, কাঁকডাঙ্গা, বৈকারী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর ও উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় উইন কোরেক্স সিরাপ ও ২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কানপাড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গরির মাঠ নামক স্থান হতে ৫৫ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর পৃথক দু’টি আভিযানিক দল হঠাৎগঞ্জ ও চায়নার মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাঁকডাঙ্গা মোড় নামক স্থানে হতে মো. আল আমিন বিশ্বাস নামের একব্যক্তিকে ভারতীয় ইয়াবা ও গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত মো. আল আমিন বিশ্বাস জেলার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে।                     

জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক আট লাখ ৮৮ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।  

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। 

অন্যদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]