বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


চিকিৎসক সংকটে দুলারহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র, মানববন্ধনে দ্রুত নিয়োগের দাবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম  (ভিজিট : ৮২)
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচ ইউনিয়নের হাজারো মানুষ। এ অবস্থায় দ্রুত চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুলারহাট যুব সংঘ।

আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল রোড, পশ্চিম বাজার দুলারহাট এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রায় ৭/৮ বছর ধরে হাসপাতালটিতে কোনো স্থায়ী চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে দূর-দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জরুরি রোগীরা চরম দুর্ভোগের শিকার হতে হয়।  

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দুলারহাট থানা এলাকার পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০ হাজারেরও বেশি পরিবার এই হাসপাতালের ওপর নির্ভরশীল। কিন্তু চিকিৎসকের অভাবে হাসপাতালটি চিকিৎসা সেবা শূন্য হয়ে পড়েছে। তারা অনতিবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত চিকিৎসক নিয়োগ না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]