মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:২৮ পিএম  (ভিজিট : ৩৩)
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।’

আজ সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সে‌মিনার শে‌ষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘আসাদুজ্জামান খানের বাংলাদেশের আইনে বিচার হয়েছে। তিনি পলাতক আসামি, তাই তাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন; সেটাই দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাত্র চিঠি দেওয়া হলো। ফিডব্যাক কিছু আশা করবো কিনা, সেটা ভারত সরকারের ওপর নির্ভর করছে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করবো। অবশ্যই আমরা আশা করবো যে, ভারত পজিটিভ রিপ্লাই দেবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষে তারা কাজ করবে।’ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]