বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হলেন মাহমুদুল হাসান
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিট : ১৫)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা শাখার সভাপতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসানকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বাউফল উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি দায়িত্বশীল বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল অঞ্চলের সরকারি পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সভাপতি মোঃ ইলিয়াস ফকির, অনেক বিষয় নিয়ে কথা বলেন জেলার  সভাপতির কথা শুনে বাউফলের দায়িত্বশীলরা আনন্দিত, বাউফল উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, রেদোয়ান উল্লাহ, আবুল হোসেন, মোঃ নাসির উদ্দিন,পৌর সভাপতি কবির হোসেন মৃধা, পৌর  সেক্রেটারি মোঃ জাফর ইকবাল সহ পৌরসভা ও  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

বৈঠকে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।মোহাম্মদ জাফর ইকবাল, বাউফল প্রতিনিধি পটুয়াখালী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]