বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বরিশাল চলচ্চিত্র উৎসব জেলা প্রশাসকের পূর্ণ সহযোগিতার আশ্বাস
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৩১)
আসছে আগামী -১৮, ১৯ ও ২০ জুলাই বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’। এই উৎসবের প্রধান আয়োজক হিসেবে কাজ করছে দেশের উদীয়মান চলচ্চিত্র সংগঠন ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’ (ESDI FILM Society)।

আজ মঙ্গলবার (১৬ জুন) উৎসবের সফল বাস্তবায়ন, আনুষ্ঠানিক অনুমতি ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশালের জেলা প্রশাসক - মো. খায়রুল আলম সুমন। দুপুরে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে উৎসব বাস্তবায়ন কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই আশ্বাস প্রদান করেন।

প্রথমবারের মতো বরিশালে এমন একটি চলচ্চিত্র উৎসবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, "সুস্থ সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশ জেলা শহরগুলোতে অত্যন্ত জরুরি। প্রথম বারের মতো আয়োজিত হতে যাওয়া ‘বরিশাল চলচ্চিত্র উৎসব’ এর এই উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনে সব ধরনের প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক - সাজেদুর রহমান মুনিম।

এছাড়াও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উৎসব বাস্তবায়ন কমিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও ‘ইএসডিআই ফিল্ম সোসাইটি’র সভাপতি এবং উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন ইমন। বাস্তবায়ন কমিটির পক্ষে আরও নেতৃত্ব দেন কমিটির সভাপতি ও বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর।

মতবিনিময় সভায় উৎসবের কারিগরি ও নান্দনিক বিভিন্ন দিক, চলচ্চিত্র প্রদর্শনী, স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা সংযুক্তি এবং উৎসবের প্রচার-প্রসারসহ বহুমুখী বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল ইসলাম সবুজ, ইএসডিআই ফিল্ম সোসাইটির সাংগঠনিক সম্পাদক ইমরান সাকিল, ‘উত্তরণ’ এর সভাপতি মাহাফুজ নুসরাত মোনা, বিশিষ্ট শিক্ষক নেতা ও ক্রীড়া সংগঠক নাসরিন আক্তার পিউরী, গুণী অভিনেতা হেলাল উদ্দিন, অভিনেতা নাছির উদ্দিন, আলোকচিত্র শিল্পী সিয়ামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও গুণীজনদের আড্ডার আয়োজন থাকবে, যা বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্রচর্চাকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ESDI FILM Society প্রথমবারের মতো এই চলচ্চিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]