প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ৮)
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও শিক্ষানুরাগী এম আবু ফয়েজ।
এম আবু ফয়েজ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা স্থানীয় মহলে প্রশংসিত।
নবনিযুক্ত সভাপতি এম আবু ফয়েজ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি লাভ করবে।