শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিট : ১১৮)
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তবে তাৎক্ষণিকভাবে সেবা বিঘ্নিত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে আটটা থেকে সারাদেশে অনেক ব্যবহারকারী ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সমস্যার মুখে পড়ছেন। তাদের অভিযোগ, প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা জানান, ওয়েবসাইট কিংবা স্মার্টফোন—কোনো মাধ্যম থেকেই ফেসবুকের মালিকানাধীন এই সেবাগুলোতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফলে হঠাৎ করে সেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। অটো লগআউট সমস্যার মুখেও পড়ছেন কেউ কেউ। যদিও ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]