বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৯)
ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ। তারা বলেছে, ৫ মাত্রার ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান এবং কারমান প্রদেশে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গতকাল ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ছিলেন। আর শিক্ষার্থীরা ছিল বিদ্যালয়ে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে। যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।

সূত্র: মেহের নিউজ

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]