শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন নূরুল ইসলাম নয়ন এমপি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৩০ পিএম  (ভিজিট : ৩৬)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুই সংসদ সদস্য। তাঁরা হলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ১১৮ ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। 

সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের তথ্য জানানো হয়। 

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই দুজনকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। 

এদিকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের (নয়ন) অন্তর্ভুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংবাদকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেছেন, দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রধান এই বিদ্যাপীঠের সার্বিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ এবং গবেষণার মানোন্নয়নে নতুন মনোনীত এই দুই জনপ্রতিনিধির অভিজ্ঞতা ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]