রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় পানি ও স্যালাইন বিতরণ
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিট : ৪১৪)
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সুবিধার্থে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জননেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী -এর বিশেষ উদ্যোগে এই কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।

উক্ত মানবিক উদ্যোগটি সরজমিনে উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনসার উদ্দিন।

খাবার পানি ও স্যালাইন বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং জনকল্যাণমুখী রাজনীতি বুকে ধারণ করেই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও জননেতা হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়াসহ পুরো চট্টগ্রামে এই ধরণের গণমুখী ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই প্রার্থনা জানানো হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]