বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪৭ পিএম  (ভিজিট : ৪৭)
গাজীপুর জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলমের ছোট ভাই আফসার উদ্দিন আফসুকে নিয়ে বিগত তিন মাস আগের একটি ঘটনার ভিডিওতে মিথ্যা ও আপত্তিকর তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলানে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় সাংবাদিক পরিষদের কার্যালয়ে ১৯ মে (মঙ্গলবার) বিকেলে সংবাদ সম্মেলনে আফসার উদ্দিন আফসু সাংবাদিকদের জানান, “বিগত প্রায় তিন মাস আগে মনিপুর গিলাগাছিয়ায় আমার ক্রয়কৃত জায়গা যাহা টিনের প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে পাহারাদারের জন্য টিনের ঘর আছে। ভেতরে পানির কোন ব্যবস্থ্যা না থাকায় পাহাড়াদার পানির জন্য বাহিরে গেলে এই ফাকে স্থানীয় আল আমিন এক তরুনী নিয়ে আমার মালিকানাধীন ওই জায়গায় অনধীকার প্র্রবেশ করে ভেতরে থাকা পাহাড়াদারের টিনের ঘরে ঢুকে দরজা লাগিয়ে মাদক সেবন করতে থাকে। 

এর কিছুক্ষণ পর আমার পাহাড়াদার পানি নিয়ে এসে তাদের দেখতে পেয়ে আটক করে আমাকে মোবাইল ফোনে খবর দিলে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আল আমিনের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেই। 

পরে গতকাল ১৮ মে (সোমবার) রাতে উক্ত তিনমাস আগে ধারণ করা একটি ভিডিও এডিট করে মিথ্যা ও আপত্তিকর তথ্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও আমার বড়ভাই গাজীপুর জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আমাকে মাদক ও নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে প্রচার করে। পরে রাতেই এই অপপ্রচারটি আমার দৃষ্টিগোচর হয়। তাই এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছি। আমি সহ আমার পরিবারের সম্মান রক্ষায় সাংবাদিক সমাজ সহ প্রশাসনের সহায়তা চাই। আমি এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছি” 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]