শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কুলাউড়ার নতুন ইউএনও সানজিদা আক্তার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৫১ পিএম  (ভিজিট : ৫৩)
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিনকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে কুলাউড়া উপজেলায় নতুন ইউএনও হিসেবে মিস সানজিদা আক্তারকে পদায়ন করেছে সরকার।

গত ৩০ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনের অংশ হিসেবে এ রদবদল কার্যকর করা হয়েছে।

অন্যদিকে, কুলাউড়া উপজেলার নবনিযুক্ত ইউএনও সানজিদা আক্তার (কর্মকর্তা কোড: ১৮৭২১) শিগগিরই তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনে এ পরিবর্তনকে ঘিরে নানা মহলে আগ্রহ তৈরি হয়েছে। নতুন ইউএনওর অধীনে কুলাউড়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন সচেতন মহল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]