সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভোলার দুলারহাটে মাদকসহ দুই বিক্রেতা আটক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিট : ১৪২)
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর  ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।

রবিবার ( ৩ মে ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আহাম্মদপুর ৩ ওয়ার্ড মৃত মো: খোরশেদ আলম এর ছেলে মো: শামীম (২০) ও একই ইউনিয়নের মো: মফিজুল ইসলামের ছেলে মো: মনির হোসেন (৩৪)। 

দুলারহাট থানা পুলিশ  সূত্রে জানা যায়, অভিযানে মো: শামীম এর  থেকে ৫০ গ্রাম এবং মনির হোসেন থেকে ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুলারহাট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]