রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্ব নৃত্য দিবসে চট্টগ্রামে বর্ণাঢ্য ‘নৃত্য উৎসব ২০২৬’ সম্পন্ন
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:০৪ পিএম  (ভিজিট : ১৭৩)
‎প্রতি বছর ২৯ এপ্রিল, বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বিশ্বের প্রতিটি প্রান্তে নৃত্যশিল্পীরা এক অভিন্ন সুরে মিলিত হন—ভিন্ন সংস্কৃতি, ধারা ও শৈলীর বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে এই দিনটি হয়ে ওঠে নৃত্যের সৌন্দর্য, সৃজনশীলতা ও বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন। এই শৈল্পিক উদযাপনের ধারা অব্যাহত রাখতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘নৃত্য উৎসব ২০২৬’। সঞ্চারী নৃত্যকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট হল-এ অনুষ্ঠিত হয়।
‎দুপুর ১টা থেকে শুরু হওয়া এই উৎসবে দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও নৃত্যসংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। শাস্ত্রীয়, লোকজ ও সমসাময়িক নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং দীর্ঘ সময় ধরে তারা উপভোগ করেন এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন মিডিয়া কমিউনিকেশন এর প্রধান নির্বাহী পরিচালক ও বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়কারী জনাব সাজেদুর রহমান মুনিম এবং এটিএন এডুকেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি।
সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক স্বপন বড়ুয়া বলেন, “বিশ্ব নৃত্য দিবসকে ঘিরে আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।”
‎তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের নৃত্যশিল্পকে এগিয়ে নিতে তারা কাজ করে যাবেন।
‎অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও আয়োজনের প্রশংসা করেন এবং এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]