বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোজ-খবর নিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম  (ভিজিট : ৬২)
চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মাদপুর থানার সামনে ১৯শে জুলাই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন মো: শাহিন। গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত জনসভায় শাহিন ক্রাচে ভর করে উপস্থিত হন, যা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

তিনি তাৎক্ষনিকভাবে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা.শাহ মুহাম্মদ আমান উল্লাহকে শাহিনের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ডা.আমান শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ ভর্তি করেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জুলাই যোদ্ধা শাহিনকে দেখতে ও তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে  প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছুটে আসেন ডা.শাহ মুহাম্মদ আমান উল্লাহ। ডা.আমান জানান দেশের বিভিন্ন স্থানে এরকম অপর্যাপ্ত বা উন্নত চিকিৎসা প্র‍য়োজন এমন জুলাই যোদ্ধাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান সর্বদা আছেন। তিনি আরো জানান আগামীকাল  সকালে শাহিনের অপারেশন পঙ্গু হাসপাতালে হবে এবং দেশবাসীর কাছে শাহিনের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.সিরাজুস সালেহীন, নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা.শামসুল আলম, সেক্রেটারি ডা.শেখ আতিকুর রহমান সুজন, ডা.আলমগীর হোসেন জনি, ডা.আলাউদ্দিন, ডা.সায়েদ মাহবুব তমাল সহ আরো অনেকে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]