বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভোলা দুলারহাট থানার ওসির সাথে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : )
ভোলা জেলার দুলারহাট থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আলম চৌধুরীর সাথে প্রেসক্লাব দুলারহাটের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুলারহাট থানা কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ সামসুর রহমান সোহেল-এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সিবলু-এর উপস্থিতিতে কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ সভাপতি মো: মস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নুর হোসেন, আইন সম্পাদক মো: মাহমুদুল হাসান, আপ্যায়ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ওসি ইয়াসিন আলম চৌধুরী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি দুলারহাট থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক থানায় গড়ে তোলার পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তারা সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরতে কাজ করবেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুলারহাটকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]