বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিএফডিএস এর তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১১ পিএম  (ভিজিট : ৩৫৩)
আজ ১০ মার্চ রাজধানীর ধানমন্ডির অভিজাত একটি রেস্টুরেন্টএ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দেশের অন্যতম সফল ও কার্যকরী ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স 
(বিএফডিএস )।

সংগঠনের মহা সচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ তার বক্তব্যে দায়িত্ব নিয়ে বলেন বিএফডিএস মাত্র ৮ বছরের পথ চলায় প্রফেশনের জন্যে যত ধরণের ইভেন্ট করেছে তা অসমান্তরাল, সেই ধারাবাহিকতায় নিরাময় ৩, দেশের জনগনরের মুখের স্বাস্থ্য রক্ষায় শক্ত ভূমিকা রাখবে। 

মোড়ক উন্মোচনে অংশ নেয় মাগুরা ১ আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক, ঢাকা ডেন্টাল কালেজের প্রথম ব্যাচের ছাত্র অধ্যাপক আশরাফ হোসেন, অধ্যাপক শামীম সুলতানা রুমা, ডাঃ সামস জামান, ডাঃ ফজলে রাব্বি, ডাঃ সিফাত উদ্দিন খান সহ বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যাক্ষ, স্বাস্থ্য অধিতপ্তরের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন, জনপ্রিয় ডেন্টাল সংগঠনগুলোর প্রধান সহ সংগঠনের সদস্যবৃন্দ। 

সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজেদুল আসিফের সঞ্চলনায় অন্যতম আকর্ষণ ছিল মানসিক স্বাস্থ্য ও শিশুদের বিষয়ে ব্যাতিক্রমধর্মী আলোচনা যা উপস্থিত দেশের প্রথম কাতারের তিনশতাধিক ডেন্টাল চিকিৎসককে মুগ্ধ করে। 
ইফতার শেষে বিশেষ উপহারi প্রদান করা হয়  অমুসলিম পরিবার থেকে আসা ৫ জন মুসলিম ধর্ম গ্রহণকারী কোরআনে হাফেজ কে ঈদ উপহার প্রদান করা হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]