শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিট : ১১)
বৈশাখী টিভির পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। প্রচার হবে আজ (২৪ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে।  প্রভাষক এম. আমিনুর রহমানের সঞ্চালনায় এ পর্বের অতিথি হিসেবে থাকছেন‎ প্রাইম ব্যাংক পিএলসির ভিপি এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ। 

‎পডকাস্টের আলোচনায় কর্পোরেট জীবনের নানা টানাপোড়ন এবং কাজের চাপ সামলানোর বাস্তব কৌশল নিয়ে কথা বলেছেন এবারের অতিথি। তাঁর  মতে, কর্পোরেট ইমার্জেন্সি কখনই জীবন-মরনের কোনো জরুরি পরিস্থিতি হতে পারে না। কাজের প্রচণ্ড প্রেশার আসতেই পারে এবং তা সঠিকভাবে ডেলিভারি দিতেই হবে, তবে তা নিয়ে অতিরিক্ত বিচলিত বা পাগল হয়ে গেলে কোনো লাভ হয় না। 

‎প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীদের আবেগপ্রবণ ভেবে পিছিয়ে রাখার পুরনো মানসিকতা ও কর্পোরেট সংস্কৃতির নানা অপ্রিয় সত্য উঠে এসেছে এই আয়োজনে। দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই করপোরেট পেশাজীবী মনে করেন, বস বা ম্যানেজার হিসেবে কার কী দায়িত্ব এবং কে ঠিকমতো কাজ করছে তা সঠিকভাবে বুঝে নেওয়া প্রত্যেকেরই পেশাগত কর্তব্য। আর একটি পেশা এবং ব্যক্তির নিজস্ব পরিচয়ের মধ্যে সবসময় সুনির্দিষ্ট পার্থক্য বজায় রাখা জরুরি।

ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তরুণদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির নানা বিষয়।

শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন্ দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে। বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]