শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


হাতিরঝিলে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিডিয়া রান ২০২৬’
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম  (ভিজিট : ৩০)

‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগান সামনে রেখে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আগামী ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া রান ২০২৬’। বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মতো গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭.৫ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান—এই দুই বিভাগে অংশ নেওয়া যাবে। আগ্রহীদের আগামী ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে দৌড় শুরু হবে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার দৌড়বিদদেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজনকে প্রাণবন্ত করতে থাকবেন ইনফ্লুয়েন্সার, অতিথি দৌড়বিদ, রেস মার্শাল ও পেশাদার পেসাররা।

আয়োজনটির সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনবিএ। টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপসাইড বাংলাদেশ, ক্লথিং পার্টনার জার্সি লোগো এবং ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ।

এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের দেশীয় ও আন্তর্জাতিক রুটের বিমানের টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মেভ অটোমোবাইলস ও আজম ওভারসিজ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমীন বলেন, আয়োজনটি শুধু দৌড় প্রতিযোগিতায় সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। বরং স্বাস্থ্যকর জীবনযাপন, শরীরচর্চা ও নির্মল বায়ুর গুরুত্ব তুলে ধরে এটিকে একটি উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ফটো প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে তাঁরা নিজেদের প্রাপ্ত মেডেল নিয়ে সৃজনশীল ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আয়োজকদের লক্ষ্য, শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে উৎসাহ দেওয়ার পাশাপাশি নির্মল বায়ুর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানো। একই সঙ্গে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

আগ্রহীরা এই লিংকে https://ultracamprunners.com/event/media-run-2026-2 প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮৯৫-৬৩৫৫১৭ নম্বরে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]