সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


পেট্রোল পাম্পে জ্বালানিমন্ত্রী, বাইকচালকদের বললেন— ‘অস্থির হয়েন না’
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : )
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় বেড়েছে। পরিস্থিতির খোঁজ নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হঠাৎ পাম্প পরিদর্শন করেছেন।

মন্ত্রী শুক্রবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান। এসময় জ্বালানি তেল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন দেখে তিনি বলেন, ‘অস্থির হয়েন না। খামাখা সময় নষ্ট করতেছেন।’

পরে পাম্পের মালিকের খোঁজ করেন মন্ত্রী। তখন এক ব্যক্তি এগিয়ে আসলে তিনি তাকে বলেন, ‘একবারে খায়া ফেলালে, যুদ্ধ চলতেছে, গাড়ি নিয়ে বসে থাকা লাগবে। সবাইকে বুঝায়া বইলো- ভাই তেল আছে আমাদের, কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ রাখতেছি।’

ইকবাল হাসান মাহমুদ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আপনার সংসারে যদি এক মণ চাল থাকে আর যদি সাপ্লাই না থাকে, আপনি কম করে খাবেন না? এটা সবাইকে বলেন। আর দুই হাজার টাকার (প্রাইভেটকারের জন্য) বেশি (তেল) দেবেন না।’

এসময় মন্ত্রী জিজ্ঞাসা করলে পাম্পের কর্মচারী জানান, মোটরসাইকেলের জন্য ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। তখন মন্ত্রী বলেন, ‘ঠিক আছে।’ 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না : মঞ্জু
জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব
মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন
নারী ক্রীড়াবিদদের নিয়ে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচজন ক্রীড়াবিদকে সম্মাননা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com