শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম  (ভিজিট : ১৭৮)
চাঁদপুরের কচুয়া উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পৌরসভার পূর্ব কড়ইয়া ও সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় এসআই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কড়ইয়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির সামনের রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মনির হোসেন (৩৬), পিতা আব্দুল কাদের, গ্রাম কড়ইয়া (সিদ্দিক ডিলার বাড়ি) এবং নুরে আলম ওরফে চায়না (৩২), পিতা আব্দুর রব, বর্তমান ঠিকানা কড়ইয়া (বিল্লালের বাড়ির ভাড়াটিয়া), স্থায়ী ঠিকানা হাতিয়া, নোয়াখালী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে পুলিশ সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে রমজান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তিনি সাচার এলাকার গনি মিয়ার ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত নির্দিষ্ট মেয়াদের সাজা প্রদান করেন।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]