প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম (ভিজিট : )
সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দু’জনের বিরুদ্ধে ৮ টি মামলা দেওয়া হয়।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার খোড়াগাছা পূর্বপাড়া (পাইকপাড়া) গ্রামের মৃত আ. লতিফের ছেলে মো. রেজ্জাকুল হাবিব মানিক (৩৮), একই উপজেলার টিকানী মণ্ডলপাড়া (টেকানী স্কুল পাড়া) গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মামুনুর রশিদ মামুন (৩০)।
ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মানিকের বিরুদ্ধে ৫ টি এবং মামুনের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।’