শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কচুয়ার উন্নয়নে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ পিএম   (ভিজিট : ৯৬)
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১ দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী ন্যায়, ইনসাফ ও সমৃদ্ধ কচুয়া বিনির্মাণের অঙ্গীকার নিয়ে তাঁর ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ। ইশতেহার পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি শাহাদাত হোসেন।

ইশতেহারে কচুয়াকে একটি বৈষম্যহীন, আধুনিক ও নিরাপদ জনপদে রূপান্তরের লক্ষ্য তুলে ধরা হয়। এতে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—সকল রাজনৈতিক দলের সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ঐক্যবদ্ধ কচুয়া গঠন, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়ন, কচুয়া সরকারি কলেজে অনার্স কোর্স চালু, কওমী মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় অনুদান নিশ্চিতকরণ এবং উপজেলার একমাত্র কামিল মাদ্রাসাকে অনার্স পর্যায়ে উন্নীতকরণ।

এছাড়াও জাতীয় মানসম্পন্ন একটি মহিলা কলেজ ও একটি মহিলা মাদ্রাসা স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ চিকিৎসাসেবার মানোন্নয়ন, কচুয়ায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে আরও বলা হয়—ইউনিয়ন পরিষদসহ সকল সরকারি বরাদ্দে দুর্নীতিমুক্ত ও সুষম বণ্টন নিশ্চিত করা হবে, রহিমানগরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বাণিজ্য বন্ধ করা হবে এবং গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে টেকসই সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

গৌরিপুর থেকে কচুয়া হয়ে হাজীগঞ্জ পর্যন্ত সড়ককে ফোর লেনে উন্নীতকরণ, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল, নারীদের সামাজিক মর্যাদা রক্ষায় ইভটিজিংবিরোধী সমাজ গঠন, শিল্পকারখানা স্থাপনে বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ এবং যাকাতভিত্তিক স্বাবলম্বী কচুয়া প্রকল্প গ্রহণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী আবু নছর আশরাফী, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম, খেলাফতে মজলিসের উপজেলা সভাপতি আদিলুর রহমান, সহ-সভাপতি গিয়াসউদ্দীন মনির এবং এনসিপির কচুয়া উপজেলা সমন্বয়ক ডা. আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কচুয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]