সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত- বিএনপির সংঘর্ষ
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : )
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য জনজীবনে বিপর্যস্ত সৃষ্টি হয়। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলা মিনি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও সহকারি রিটার্নিং অফিসারের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের একটি কর্মসূচি চলছিল। অনুষ্ঠান চলাকালীন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া, চেয়ারের ছোড়াছুড়ি এবং সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শেরপুর- ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, “ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ইশতেহার ঘোষণার কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এটি রাজনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন,“আমরা চাই রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে হোক। মানুষ আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে, সহিংসতার মাধ্যমে নয়।”

এ বিষয়ে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক ও সূরা সদস্য হাফেজ জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, “আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর বেশি তথ্য আমি এখনও জানি না।”

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]