রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে র‍্যাবের হাতে ধরা পড়ল ৭০ লাখ টাকার মদ: গ্রেফতার-৩
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম  (ভিজিট : ২৮৪)
শেরপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা তিন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া করে দ্রুত তাদের আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন (নুরু পুলিশ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাকের মাধ্যমে অবৈধ বিদেশি মদ বহনের কথা স্বীকার করেন।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ১ হাজার ৩০১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি, নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এসব মদ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‍্যাব-১৪-এর সহকারী পরিচালক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]