রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে চার যুবকের কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিট : ২৮৩)
শেরপুরের ঝিনাইগাতীত চার যুবককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন শাকিল (৩৮), জহুরুল ইসলাম (৪৫), রাব্বী (২৪) ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয়‌কে ২০০ টাকা ক‌রে জ‌রিমানা ক‌রা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল, জহুরুল ইসলাম, রাব্বী ও জসিম। শাকিল ও জহুরুল ইসলাম মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধ‌রে মাদক সেবন ও বিক্রি ক‌রেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]