সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


টাকার অভাবে দিনমজুর জাকিরের চিকিৎসা বন্ধ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম  (ভিজিট : ১৬০)
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত দিনমজুর মো. শাকিল হোসেন জাকিরের (৩৫) চিকিৎসা অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। গত ১৫ দিন ধরে তিনি বাড়িতে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। অর্থের অভাবে অস্ত্রোপচার করাতে না পারায় তাঁর ৫ সদস্যের পরিবারে এখন চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জাকির উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। জানা যায়, গত ৫ জানুয়ারি কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর বাম হাত ভেঙে দু’খণ্ড হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি অস্ত্রোপচার ও ওষুধের জন্য প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র এই দিনমজুরের পক্ষে এই বিশাল খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁর তিন সন্তানসহ পুরো পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। জাকির বলেন, "টাকার অভাবে অপারেশন করাতে পারছি না, সন্তানদের মুখে খাবারও তুলে দিতে পারছি না। কেউ সাহায্য করলে আমি আবার সুস্থ হয়ে কাজে ফিরতে পারতাম।"

ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান মিরাজ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত আবেদন করলে সরকারিভাবে তাঁকে সহযোগিতার চেষ্টা করা হবে।

জাকিরের সুচিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]