প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
(ভিজিট : ১৪৩)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম জোরদারে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-বিএনপি) ও সাইদ সোহরাব (সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-বিএনপি) স্বাক্ষরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির একটি মনিটরিং সেল অনুমোদন করা হয়েছে। এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
২২ সদস্য বিশিষ্ট নতুন গঠিত মনিটরিং সেলের আহবায়ক করা হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন ও সদস্য সচিব করা হয়েছে জাসাস কেন্দ্রিয় কমিটির যুগ্ন আহবায়ক ফেরদৌস ফকিরকে। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
কমিটির অন্য সদস্যরা হলেন- এসএম মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মোঃ বিল্লাল হোসেন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মোঃ মিজানুর রহমান, আব্দুল জাব্বার,আহসান হাবিব, শফিকুল হাসান রতন, শওকত আজিজ,আনোয়ার হোসেন আনু, মোঃ কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।
জাসাসের কেন্দ্রীয় আহবায়ক কমিটর সদস্য সচিব ও মনিটরিং সেলের আহবায়ক জাকির হোসেন রোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক পর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করতে এই মনিটরিং সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সেলের মূল লক্ষ্য।
তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনে জাসাসের নির্বাচনী কর্মকান্ড নিয়ে গণসংযোগে সাধারণ মানুষের সামনে হাজির হব। ভোটারদের ধানের শীষের পক্ষে জনমত বাড়াতে কাজ করব।