শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


পানির দরে টিকিট, তবুও ক্রেতা নেই বাংলাদেশের ম্যাচের
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : )
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। দাম একদম হাতের নাগালে, যাকে বলে ‘পানির দর’। আশ্চর্য হলেও সত্য, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে নেই কোনো কাড়াকাড়ি। বিশেষ করে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচের টিকিটের চাহিদা এবার তলানিতে। অতীতে ভারতে বাংলাদেশের ম্যাচ মানেই যেখানে টিকিটের জন্য হাহাকার পড়ে যেত, সেখানে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টিকিট বিক্রিতে ভারতের ভেন্যুগুলোর সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ টাকা)। আর শ্রীলঙ্কার ম্যাচের সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪০০ টাকা)। কিন্তু টিকিট ছাড়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিক্রিতে ধীরগতি লক্ষ্য করা গেছে।

কেন এই অনাগ্রহ? টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ‘বুক মাই শো’-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাংলাদেশি দর্শকদের সাড়া এবার নেই বললেই চলে। এত কম দামে টিকিট ছাড়ার পরও এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। এর পেছনে মূলত দুটি কারণকে দায়ী করা হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ভারতীয় ভিসা প্রাপ্তির জটিলতা।

সিএবি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন এবং তার আগে-পরে বিশ্বকাপের ম্যাচগুলোর সূচি থাকায় অনেক সমর্থক দেশ ছাড়তে দোনামনা করছেন। তার ওপর ভিসা জটিলতা বাংলাদেশি দর্শকদের আগাম টিকিট কেনায় নিরুৎসাহিত করছে। যদিও দাবি করা হয়েছে, ১০০ রুপি মূল্যের প্রায় ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।

কলকাতায় বাংলাদেশ-ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ১০০ রুপিতে। তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি। মুম্বাইয়ে নেপাল ম্যাচের টিকিট মিলছে ২৫০ রুপিতে। রেকর্ড কম দামে টিকিট বিক্রি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সবাই যেন মাঠে এসে খেলা দেখতে পারেন। টিকিটের দাম নিয়ে যেন কোনো সমস্যা না হয়, তাই সর্বনিম্ন মূল্য ১০০ রুপি নির্ধারণ করা হয়েছে।’

‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ৭ ফেব্রুয়ারি। কলকাতার ইডেন গার্ডেন্সে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই আসরের। 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার
অস্কার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ, আলোচনায় যারা
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের পর ইরান, ‘কেউ আমাদের বাদ দিতে পারবে না’
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আত্মবিশ্বাস ও ধৈর্যকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন মডেল জায়ান মেহেদী
আন্তর্জাতিক নারী দিবসে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আলোচনা সভা ও সম্মাননা প্রদান
দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিএফডিএস এর তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com