মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা
মেন্টরস এর ‘জিইডি’ শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৮৪)
মেন্টরস এর কলাবাগান ও বনানী শাখার ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল আজ ১১ই নভেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেন। ৪৮ সদস্যের শিক্ষার্থী ছাড়াও এই দলে ছিলেন তাদের ৩ জন শিক্ষক। ইউসিএসআই ইউনিভার্সিটি ক্যম্পাসে তাদের স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধি ও এডমিশন অফিসের কর্মকর্তারা।

ইউনিভার্সিটির হল রুমে এই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন (এফসিএসডিআই) এর ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আবিদা আফসারা গোলন্দাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিএসআই শিক্ষার্থী আশফিয়া মাশিয়াত ইসলাম।

প্রভোষ্ট চ্যান জো জিম ইউসিএসআই ইউনিভার্সিটির ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং জিইডি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১ নাম্বার এবং ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কিউএস র‌্যাংকিংয়ে শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটানা চার বছর যাবত তার অবস্থান ধরে রেখেছে। এশিয়ার মধ্যে ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় অষ্টম অবস্থানে আছে। এটি বাংলাদেশে ও মালয়েশিয়া সরকার অনুমোদিত বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম শাখা ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে কোর্স সমূহ পড়ানো হয়। 


ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশে মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের অসাধারণ সুযোগ এনেছে ইউসিএসআই বাংলাদেশ। মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। চলতি বছর ৩ কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। তাই নতুন শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই বাংলাদেশ আকর্ষণীয় ডেসটিনেশন।
পরে মেন্টরস এর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাসরুম, ল্যাব, ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট লাউঞ্জ এবং অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com