সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

নতুন বছরের প্রথম দিন থেকেই পর্দায় প্রভা
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৩৮৪)
১ জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এছাড়াও আছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।

“রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাই’সহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না”-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’ রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]