মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:২২ পিএম  (ভিজিট : ৩৫৫)
উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়তে এ মনোনয়ন পত্র কিনেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিএনপির সিদ্ধান্তের কারণে দলটির সংসদ সদস্য পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ওইসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন অভিনেত্রী মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।








Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]