শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন লাইফ সাপোর্টে
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৩৩ পিএম   (ভিজিট : ২৭৬)

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসি ইউতে লাইফ সাপোর্টে আছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে। বর্তমানে তিনি সংকটময় মুহূর্তে আছেন।
পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি দীর্ঘ আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।

সবশেষ ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন খন্দকার মাহবুব। বর্তমানে দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত ৬ জুলাই কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দরিদ্র স্বপন কুমার বিশ্বাসের পক্ষে বিনা ফিতে আপিল বিভাগে আইনি লড়াই করে ব্যাপক প্রশংসিত হন খন্দকার মাহবুব।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]