শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ পিএম  (ভিজিট : ১০১)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতাসীন এ সরকার আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত। কারণ, তারা দিনের ভোট রাতে করে। এছাড়া জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, শত বাধা উপেক্ষা করে গণমিছিলে অংশ নেয়ায় এদেশের জনগণ তথা আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিতেই হবে। তিনি বলেন, ১০ দফা আন্দোলনের প্রথম কর্মসূচি রাজধানীতে। সবকিছুর পক্ষে এই গণমিছিল। শুধু বিএনপি নয়, অধিকাংশ রাজনৈতিক দল এ আন্দোলনে শরিক হয়েছে।

এসময় দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ঢাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, এটাও দলীয় কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হবে। এছাড়া ৯টি বিভাগীয় শহরেও হবে। টানা ৪ ঘণ্টা এ অবস্থান কর্মসূচি চলবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]