প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৬:১৫ পিএম (ভিজিট : ২৫৮)
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো বিএনপির গণমিছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়। মালিবাগ, শান্তিনগর ও মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে শেষ হয়।
মগবাজারে মোড়ে গণমিছিল পৌঁছানোর পর সেখান থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এসময় তিনি বলেন, আমাদের আজকের গণমিছিল এখানেই শেষ। আমি মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। পথে কোনো ধরনের ঝামেলা করবেন না।
গণমিছিল শেষের স্থান অর্থাৎ মগবাজার মোড় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি করবে দলটি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু