রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:০৭ পিএম  (ভিজিট : ১৩৩)
রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবের আমবার লাউঞ্জে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিজেএফবির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঘোষণা করা হয় ১৭ ফেব্র“য়ারী, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১। বরাবরের মতো আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা প্রদান করা হবে। খুব শীঘ্রই মনোনয়নপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন’ টাইটেল স্পন্সর কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া, ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ড্যানিশের হেড অব মার্কেটিং মোশাররফ হোসেন ভুঁইয়া, সিজেএফব’র সাবেক সভাপতি মোর্শেদ নোমান,  সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, যুগ্ম সম্পাদক মনজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এবারের অফিশিয়াল ব্রডকাস্টার গ্লোবাল টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। কো স্পন্সর পারসোনা, ধ্রুব মিউজিক স্টেশন, ভাসাভি এবং টিএমবি। সংবাদ সম্মেলন শেষে সিজেএফবি’র নেতৃবৃন্দ এবং পৃষ্ঠপোষকরা সম্মিলিতভাবে কিউকম-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের নেমোনিক উম্মোচন করেন। উলে­খ্য, দেশের প্রধান জাতীয় সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ- সিজেএফবি।








Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]