বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বঙ্গবন্ধু টানেলে বিটুমিন দেবে বসুন্ধরা গ্রুপ
প্রকাশ: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৪:০৩ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। এই টানেলে ব্যবহার করা হবে বসুন্ধরা গ্রুপের বিটুমিন।

আজ বুধবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু টানেল কার্যালয়ের কনফারেন্স হলে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সেক্রেটারি মাকসুদুর রহমান এবং চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু টানেলের প্রজেক্ট ম্যানেজার লি ফ্যাং শিং।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) এজিএম (মার্কেটিং) সুকান্ত কুমার শাহা, বিওজিসিএলের এজিএম (কো- অর্ডিনেশন) মো. জহিরুল হক, বিওজিসিএলের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (একাউন্টস) শ্যামল মিয়া, বিওজিসিএলের এক্সিকিউটিভ মো. মারুফ কাজী এবং সিসিসিএলের প্রধান প্রকৌশলী চাই জুলিয়াং, বিজনেস ম্যানেজার চেং হাইউই, ম্যাটেরিয়াল ম্যানেজার জিয়ং ক্যাং।








আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]