বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ে এডাব-এর মতবিনিময়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:০২ পিএম   (ভিজিট : )
‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ে সাংবাদিকদের সাথে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমুহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন- এডাব-এর এক মতবিনিময় সভা রাজধানীর আদাবরে অবস্থিত এডাব কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন আব্দুল মতিন। 

এনজিও এবং গণমাধ্যম একই উদ্দেশ্যে কাজ করে, তা হল, দেশের উন্নয়ন। এনজিওদের সহায়তায় সাংবাদিকরা জনগণের কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারে। প্রারম্ভিক বক্তব্যে এডাব চেয়ারপারসন বলেন, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একমাত্র মুখপাত্র। ৬১ জেলায় এডাব-এর মোট সদস্য সংখ্যা-৯৯১। এডাব সরকারের উন্নয়ন সহযোগী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এডাব এনজিওদের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সদস্য সংস্থার দক্ষতা বৃদ্ধি, তাদের কর্মকাÐ ও সমস্যা বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সরকারের কাছে তুলে ধরে। এনজিওরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রাখলেও তাদের কোন স্বীকৃতি নাই। প্রকল্প অনুমোদন, তহবিল ছাড়করণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, এনজিওদের উন্নয়ন কাজের স্বীকৃতি, উন্নয়ন কার্যক্রম, এনজিওদের কার্যপরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা দুর করার জন্য পারস্পরিক আলোচনা, পরিকল্পনার মাধ্যমে সাংবাদিকদের একত্রে কাজ করার আহŸান জানান। এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপারসন মাজেদা শওকত আলী দেশের উন্নয়নে এনজিওদের কার্যক্রম, সফলতার চিত্র তুলে ধরা, তাদের প্রতিবন্ধকতা দূর করতে এডাব এবং সাংবাদিকরা কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে তা চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করেন। এনজিওরা যেসব ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সেগুলো উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খায়রুজ্জামান বলেন, এগুলোর সমাধান না হলে এনজিওরা এদেশের উন্নয়নে ভুমিকা রাখা কঠিন হয়ে পড়বে। 

এডাব চেয়ারপারসন এনজিওদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়া, স্বঃতস্ফ‚র্ত আলোচনায় এনজিওদের সফলতা ও প্রতিবন্ধকতার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরা, জেলা পর্যায়ের সাংবাদিকদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে জাতীয় পর্যায়ে তথ্য তুলে ধরা, সাংবিধানিক অধিকার বিষয়ে জনগণকে সচেতন করা, ইস্যু ভিত্তিক পলিসি এডভোকেসি করা, সামাজিক উন্নয়নের সুফল পেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নাগরিক অধিকার বিষয়ে শিক্ষা প্রদান এসব বিষয়ে গণমাধ্যম কর্মী ও এডাব একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হীড-বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দিশা-কুষ্টিয়ার নির্বাহী পরিচালক ও এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য  রবিউল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, দৈনিক ইত্তেফাক এর মাহবুব রনি ও রাবেয়া বেবী, ঢাকা পোস্ট এর পার্থ সারথী দাস, দৈনিক সংবাদ প্রতিদিন এর শাপলা রহমান, আওয়ার টাইমের শাহনাজ বেগম, পলি, ঢাকা প্রকাশ-এর আব্দুল্লা নুহু, দৈনিক জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসপিএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক নরেশ মধু, এডাব-এর কর্মসুচি পরিচালক কাউসার আলম কনক ।









আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]