বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গুলিস্তানে ডিভাইডারে উঠে গেল বাস, পথচারীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:২৬ পিএম  (ভিজিট : ৪১০)
রাজধানীর গুলিস্তান-কাঁচপুর-মদনপুর রুটে চলাচলকারী শ্রাবণ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উঠে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জিপিও মোড়ের পাশে বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

দুদিন আগেই বিমানবন্দর সড়কে এনা পরিবহনের বাস সড়ক বিভাজকের ওপরে উঠে গিয়ে এপারের মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। রক্তাক্ত হয় মহাসড়ক। মাত্র একটা দিন মাঝে গিয়েছে। এর মধ্যেই একই ঘটনা ঘটল রাজধানীর গুলিস্তান এলাকায়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]