শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


দেশের প্রথম অ্যানিমেশন সিরিজ ‘জঙ্গলে মঙ্গল’
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৫ পিএম  (ভিজিট : ২০৫)
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রথমবারের মতো প্রচারিত হতে যাচ্ছে অ্যানিমেশন সিরিজ ‘জঙ্গলে মঙ্গল’। থ্রিলারধর্মী শিশুতোষ এই সিরিজটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা শফিক পাহাড়ি। ধারাবাহিকটি লিখেছেন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।
মোমিন বলেন, ‘ভাবতে ভালো লাগছে আমার লেখা ‘জঙ্গলে মঙ্গল’ বাংলাদেশে নির্মিত প্রথম টু-ডি অ্যানিমেশন সিরিজ। এমন একটি কাজের সঙ্গে থাকা অনেক আনন্দ ও সম্মানের। শুধু শিশুরাই নয়, সববয়সী দর্শকের কাছে ধারাবাহিকটি ভালো লাগবে।’
সিরিজটির নির্মাতা শফিক পাহাড়ি বলেন, ‘দেশের জনসংখ্যার ৪০ শতাংশর বেশি শিশুকিশোর। তাদের পছন্দের শীর্ষে থাকা দেশীয় কার্টুন সিরিজের প্রচার নেই বললেই চলে। খুব সীমিত পর্যায়ে যেটুকু প্রচার হয় তাও ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তৈরি। নিজের ভাষা, সংস্কৃতি, সামাজিক প্রেক্ষাপট সেখানে অনুপস্থিত। আমাদের এই সিরিজটি নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপটে। এটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
বিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জঙ্গলে মঙ্গল’ প্রচার হবে প্রতি শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন বিকেল ৫টা ৩৫ মিনিটে।








Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]