বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সরাসরি মোবাইল ফোনে ফল পাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ২:৪৭ পিএম  (ভিজিট : ৩৫১)
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। গতবারের মতো এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। কোভিড-১৯ এর কারণে ফল প্রকাশের দিনে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে সরাসরি মোবাইল ফোনে ফল পাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশের দিনে কোনও ধরনের সমাবেশ বা উৎসব না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে।’

বক্তব্যের শেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য শিক্ষামন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান। তিনি পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান।

যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কারণ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আশা করবো, তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষা দিয়ে সফলকাম হবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]