বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন আবদুল মতিন ভূঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৩:৫২ পিএম  (ভিজিট : ৬৩৮)
মতিঝিলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি হলেন আবদুল মতিন ভূঁইয়া। গত ২৭ ডিসেম্বর তিনি পরিচালনা পরিষদের সভাপতি মনোনিত হলেন। আবদুল মতিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে বিএসএস, এম এস এস ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাঙালি সংস্কৃতি মঞ্চ এর সাধারন সম্পাদক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য, বাংলা একাডেমী আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিষ্টার্ড গ্যাজুয়েট, বাংলাদেশ কম্পিউটার সমিতি বেসিস, আটাব, টোয়াব, হাব, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এছাড়া ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন আবৃত্তিকার, অনুষ্ঠান উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]