শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বিভাগীয় হাসপাতালে সুযোগ-সুবিধা থাকলে চিকিৎসকরা সেবা দিতে অনুপ্রাণিত হবেন: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম  (ভিজিট : ১৩)
বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে ডাক্তাররা সেখানে গিয়ে সেবা দিয়ে অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর ৩২তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশের পর্যাপ্ত জনবল আছে কিন্তু তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।’

একইসঙ্গে দেশের মানুষকে উন্নত সেবা দিতে নতুন রেডিওলজিস্টদের দ্রুত নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার ওপরও জোর দেন মন্ত্রী

এছাড়া অনুষ্ঠানে আগত অন্যান্য চিকিৎসক অতিথিরা রেডিওলজি ও ইমেজিংয়ের ক্ষেত্রে রেডিয়েশন সেফটি নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণ ও কোয়ালিটি অ্যাস্যুরেন্স জোরদার করা এবং ইমেজিং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব তুলে ধরেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]