শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শেষ হাসি হাসলেন মির্জা ফয়সল, দেলাওয়ারের ভরাডুবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম  (ভিজিট : ২৫)
মির্জা ফয়সল আমীনঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৯টায় রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম তাকে বিজয়ী ঘোষণা করেন।ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

অন্যদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৭৮৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে তিন হাজার ২৯১ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে ৪৭৭ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‌‘শান্তিপূর্ণভাবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পেড়েছি। এটি নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেড়েছি।’

পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, ‘নির্বাচনে কারচুপি বা প্রভাব বিস্তারের কোনো সুযোগ ছিল না। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।’জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, ‘উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে।’ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]